June 19, 2026, 12:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন সমাজের প্রতিটি মানুষই যখন সামাজিক অর্থনৈতিক সক্ষমতা অর্জন করবে তখনই সমাজকে উন্নত সমাজে বলা হবে। একটি উন্নত সমাজ কোন একজনের পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। সবার মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে বর্তমান সরকার দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে আসছে।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে রবিবার সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোখসানা পারভিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট আহমেদ সাদাত, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুরাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১৫ জনকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক, ৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ব্রেইল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ,হাসপাতাল সমাজসেবার অধিনে রোগীর ওষুধপথ্য ও অস্বচ্ছল জনগণ ও প্রতিবন্ধীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও বয়ষ্ক এবং বিধবা ভাতার কার্ডসহ প্রতিবন্ধীদের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।
পরে কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালিকা)’র শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net