October 14, 2026, 6:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সুগার মিল না নেওয়ায় নিজের আখ পুড়িয়ে ফেললেন কৃষক

আব্দুল আলিম, ভেড়ামারা/ 

কুষ্টিয়া সুগার মিলে আখ না নেওয়ায় সোমবার ২ একর জমির দন্ডকৃত আখ পুড়িয়ে দিলে কৃষক আঃ ওয়াহেদ। এছাড়াও বেতন ভাতা, ওভার টাইম পরিশোধ ও চাকরি নিশ্চিতের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ করেছে। কৃষকদের অভিযোগে জানা গেছে, ভেড়ামারার সাবজোন ভবানীপুর আখ ক্রয় কেন্দ্র অধীনে ৪৭ নং ইউনিট চকমাদিয়া গ্রামের কৃষক আঃ ওয়াহেদ তার নিজ ২ একর জমির দন্ডকৃত আখ পুড়িয়ে দিয়েছে। কুষ্টিয়া সুগার মিল আখ নেওয়া বন্ধ করায় এই কাজটি করেছে। কৃষক আঃ ওয়াহেদ জানান, চকমাদিয়া মাঠে ২ একর জমিতে আখ চাষ করি। জগতি সুগার মিল আখ নেওয়া বন্ধ করে দেওয়ায় জমির আখ গুলো পুড়িয়ে দিয়েছে। এছাড়াও বেতন ভাতা, ওভার টাইম পরিশোধ ও চাকরি নিশ্চিতের দাবীতে বিক্ষোভ করেছে কুষ্টিয়া সুগার মিলের শ্রমিকরা। কুষ্টিয়া সুগার মিলের প্রধান ফটকে এ বিক্ষোভ করেন তারা। প্রায় ১১৫ জন কর্মরত শ্রমিক কুষ্টিয়া সুগার মিলের ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন হঠাৎ কাজে না আসার কথা জানালেন কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ এতে নিরাসায় ভুগছেন শ্রমিকরা। কুষ্টিয়া সুগার মিলের ফ্যাক্টরি কর্মরত শ্রমিক আফতাব হোসেন জানান, ১৯৯৭ সাল থেকে আমি কর্মরত আছি। মন্ত্রী বলেছিলেন,আখ মৌসুম বন্ধ হলেও শ্রমিকদের চাকুরী যাবেনা। কিন্তু বর্তমানে আমাদের লিখিত ডকুমেন্ট ছাড়াই মৌখিক ভাবে কাজে আসতে নিষেধ করলেন কর্তৃপক্ষ। আমরা আমাদের সংসার নিয়ে এখন রাস্তায়। আমরা এখনো ৬ মাসের বেতন,ভাতা ও ওভারটাইমের টাকা পাবো। এখন যদি আমরা কাজ না করি বকেয়া টাকাও না পাই তাহলে আমাদেরও জীবন অনিশ্চিত হয়ে যাবে। শুধু আফতাব নয় তার মত একই হতাশাই ভুগছেন রতন, আব্দুল মান্নান, রুবেল হোসেন,বশির আহম্মেদসহ ১১৫ জন কর্মরত শ্রমিক। শ্রমিকদের দাবী গ্যারেজ, অফিস ও কেন বিভাগে কর্মরত শ্রমিক এখনো কর্মরত আছেন কিন্তু শুধু আমাদের ফ্যাক্টরি কর্মরত শ্রমিকদের বাদ দেয়া হলো কেন। বাদ দিলে সকল বিভাগের কানামুনাদের বাদ দিতে হবে। বিক্ষোভে প্রধানমন্ত্রী ও শিল্প মন্ত্রীর কাছে বেতন ভাতা, ওভার টাইম পরিশোধ ও চাকরি নিশ্চিতে দাবী করেন কুষ্টিয়া সুগার মিলের ফ্যাক্টরি কর্মরত শ্রমিকরা। শ্রমিকরা যেন এমন অবস্থায় পরিবার নিয়ে পথে না বসে এই দৃষ্টি আকর্ষন করেন এবং অনুদান সহ সরকারি সহযোগিতা কামনা করেন কুষ্টিয়া সুগার মিলের ফ্যাক্টরি কর্মরত শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net