March 4, 2026, 2:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ায় যুবলীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ এনে ডিসি অফিস ঘেরাও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 
কুষ্টিয়ায় যুবলীগ নেতা রাশেদুল ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কয়েক হাজার নারী পুরুষ। বৃহস্পতিবার সকালে তারা মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে।
রাশেদুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক। সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া সদরের ভবানীপুর বাজার থেকে একটি ইজিবাইকে এসে সাধারণ পোশাকের ৪ জন র‌্যাব সদস্য রাশেদুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রাশেদুল ইসলামের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ওই মামলায় রাশেদুল বর্তমানে কারাগারে আছেন।
সমাবেশে জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা একরামূল হক বক্তব্য রাখেন। জেলা যুবলীগ সভাপতি রবিউল ইসলাম বলেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত জাহাঙ্গীর কবির লিপটন ও মামুনুর অর রশিদ মামুন এ ষড়যন্ত্রের মূল হোতা। কাঞ্চনপুরে আনিচুর রহমান ঝন্টু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার নেতৃত্ব দেয়ার লক্ষে প্রতিপক্ষকে ফাসাতে তার আত্মীয় লিপটনকে ব্যবহার করছে। সমাবেশে বক্তারা অবিলম্বে রাশেদুল ইসলামের মুক্তি দাবির পাশাপাশি তাকে ফাঁসানোর হোতাদের গ্রেফতারের দাবি জানান। একই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net