October 16, 2026, 8:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

স্কুল-কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদে পর পর দুই বার নয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকা/
স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান পদে কোনো ব্যক্তি পর পর দুই বারের বেশি থাকতে পারবে না— বিষয়টি বোর্ডগুলোর সংশ্লিষ্ট বিধিমালায় অন্তুর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।
শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর প্রতি এ পরামর্শ দেওয়া হয়েছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বৈধতা সংক্রান্ত রিট খারিজ করে গত বছরের ২৫ ফেব্রুয়ারি রায় দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) প্রকাশিত হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, স্কুল, কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিধিমালা ২০০৯ এর কোথাও সভাপতি বা চেয়ারম্যান কতবার হতে পারবেন সে বিষয়ে কোনো সুস্পষ্ট বিধান নেই। এ বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট কোনো স্কুল, কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান কোনো ব্যক্তি পরপর দুই বারের বেশি হতে পারবেন না বলে অভিমত দিয়েছেন।

তিনি আরও জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফুলগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন অভিভাবক সদস্য নুরুল হক। রিটে তিনি একই ব্যক্তি বা ব্যক্তিরা ২০১৪ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিকবার সভাপতি বা সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।

তবে স্কুল ও কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান পদে কোনো ব্যক্তি পর পর দুইবারের বেশি থাকতে পারবেন না— বিষয়টি বোর্ডগুলোর সংশ্লিষ্ট বিধিমালায় অন্তুর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net