November 23, 2026, 11:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

ইবির বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টার্স পরীক্ষা শুরু, উপাচার্যের হল পরিদর্শন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অনার্স ও মাস্টাসের্র চুড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হলো। বিভিন্ন বিভাগ বিভিন্ন তারিখে এ পরীক্ষা গ্রহণ করবে।
আজ (৯ জানুয়ারি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অনার্স ৪র্থ বর্ষ চ‚ড়ান্ত পরীক্ষা ২০১৯ চলাকালে হল পরিদর্শনে যান। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৫-২০১৬ সেসনের ৪র্থ বর্ষ চুড়ান্ত পরীক্ষা ২০১৯ এর ৬টি কোর্সের পরীক্ষা হওয়ার পর বাংলাদেশে কোভিড ১৯ করোনা ভাইরাসের মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষিত হলে অবশিষ্ট ৩টি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের ভবিষ্যত বিবেচনা করে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী পুরোপুরি সরকারী স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষাগুলো নেয়া হচ্ছে। পরীক্ষায় ৪২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net