August 9, 2026, 7:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর শীতবস্ত্র বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা শহরে বসবাসরত খোকসা উপজেলার ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) খোকসা কলেজ অডিটোরিয়ামে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীীগের সভাপতি ও খোকসা উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান।
খোকসার একঝাঁক গুনী মানুষের উপস্থিতিতে এক অনাড়ম্বর পরিবেশে প্রায় ২৫০ জন দুস্থ মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির কোষাধ্যক্ষ অজয় সুরেকা, বিশিষ্ট লেখক, গবেষক, দৈনিক কুষ্টিয়া ও ইংরেজী সাপ্তাহিক দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সিরাজ প্রামাণিক।
কুষ্টিয়াস্থ খোকসা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন মাহমুদ বিশ্বাস বাটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে রাখেন কুষ্টিয়া মুসলিম হাইস্কুলের শিক্ষক মোঃ মাসুদ রানা, মীর মশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজ উদ্দিন সেখ, কুষ্টিয়া ইসলামীয় কলেজের শিক্ষক হাবিবুর রহমান মিন্টু, বিটু, মুরাদ. সবুর, সোহেল চৌধুরী, মুক্তার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net