August 25, 2026, 8:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিকৃত যৌনাচারের শিকার মাস্টারমাইন্ড ছাত্রীর কুষ্টিয়ায় দাফন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিকৃত যৌনাচারের শিকার হয়ে নিহত ঢাকার মাস্টারমাইন্ড’র ও লেভেলের শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে কুষ্টিয়ায় আজ (শনিবার) সকালে। কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুরের গোপালপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। গোপালপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই স্কুলছাত্রীর লাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। নিকটতম আত্মীয়-স্বজনরা ঐ বাড়িতে আসেন। তারা কান্নায় ভেঙে পড়েন। এখনও বারবার মুর্ছা যাচ্ছেন বাবা আল আমিন আহম্মেদ। পুরো এলাকা জুড়েও শোকের ছায়া।
এদিকে জানাজাতেই মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাৎক্ষণিকভাবে একটি মানববন্ধন করে এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। সবাই এই হত্যার দ্র“ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে ঘটনার মামলায় ও সুরতহাল রিপোর্টে ওই স্কুলছাত্রীর বয়স দুই বছর বাড়ানো হয়েছে দাবি করে এর প্রতিবাদও জানান মেয়েটির আত্মীয়স্বজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net