June 18, 2026, 10:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় ভোটারদের তেল উপহার দিয়ে ধরা প্রার্থীর সমর্থক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কাউন্সিলর প্রার্থীর মার্কা পানির বোতল। তার লোকজন ভোটারদের দিচ্ছিলের নারকেল তেলের বোতল। কয়েকদিন এভাবে দেয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ধরে ফেলেন। তেলের বড় একটি চালানসহ ধরিয়ে দেন ম্যাজিস্ট্রেটের কাছে। এঘটনা কুষ্টিয়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডে। এই পৌরসভায় ভোট হবে আগামী ১৬ জানুয়ারি।
১৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি এবারো প্রার্থী হয়েছেন। তার মার্কা পানির বোতল। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান পাখির মার্কা উটপাখি।
রবিবার রাতে সাড়ে ৯টার দিকে বারখাদা পুর্বপাড়া এলাকায় পানির বোতলের সমর্থক রিয়াজুল ইসলামকে ভোটারদের মধ্যে তেলের বোতল বিলি করার সময় হাতে নাতে ধরে ফেলে প্রতিপক্ষের সমর্থকরা। কার্টুন ধরে ২৪০ মিলিলিটারের প্যারাসুট নারকেল তেলের ১শ ৭৪ বোতল ছিল তার কাছে। এসময় খবর দিলে ঘটনাস্থলে আসেন কুষ্টিয়া সদর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৌর নির্বাচন আচরণ বিধি ২০১৫-এর ১৭ এর ক ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা।
আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন ও সবুজ হাসান জানান, নির্বাচন পর্যবেক্ষণ টিমের দেয়া খবর অনুযায়ী হাতে নাতে ধরা হয় রিয়াজুল ইসলামকে। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।
তেলের বোতলসহ ধরা পড়া রিয়াজুল জানান, এসব তেল এখনি বিলি করার জন্য না, আগে কিনে রাখা হচ্ছে। ভোটে জেতার পর ভোটারদের দেয়া হবে।
প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুবুর রহমান পাখি অভিযোগ করেন, রবিউল ইসলাম রবি তার পানির বোতল মার্কার সাথে মিল রেখে এলাকায় বিভিন্ন মানুষের কাছে সরিষা তেল, সয়াবিন তেল ও নারকেল তেলের বোতল বিতরণ করে আসছে। এভাবে সে ভোট কিনছে।
কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম রবি জানান, তেলের বোতলতো অবৈধ না। ঘটনাস্থলে আমি ছিলাম না। বিস্তারিত জেনে পরে কথা বলবো- বলেন তিনি।

 

আরো সংবাদ…

স্বপদে থেকেই নির্বাচন করতে পারবেন পৌরসভার মেয়র-কাউন্সিলররা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net