August 24, 2026, 11:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ইবিতে রেজিস্ট্রারসহ ৩ প্রশাসনিক পদে নতুন নিয়োগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে পরিবর্তন আনা হয়েছে। নানা অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত রেজিন্ট্রার আ্দুল লতিফকে ঐ পদ থেকে নামানো হয়েছে। ভারপ্রাপ্ত কেন্দ্রীয় গ্রন্থাগারিক আতাউর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে লতিফকে কেন্দ্রীয় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ মো. তারেককে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এছাড়া বিগত হারুনর রশিদ আসকারী প্রশাসনের চরমভাবে সরকারী নিয়ম লঙ্ঘন করে নতুন সৃষ্ট পদে নিয়োগ দেয়া ভারপ্রাপ্ত অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী খানের দায়িত্বের কার্যকারিতা স্থগিত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এ সকল নিয়োগ কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে বলে বলা হয়েছ্ ে
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামের বানান ভুল হওয়ায় গত ৯ ডিসেম্বর সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফকে শোকজ করে প্রশাসন। এছাড়া গত ১৫ ডিসেম্বর শারীরিক অসুস্থতা দেখিয়ে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন সদ্য সাবেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান।
এদিকে মেয়াদ শেষ হওয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে পরিবহন প্রশাসক পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net