October 14, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মিরপুর পৌরসভায় ত্রিমুখী লড়াইয়ের আভাস

 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থী-বিএনপির মধ্যে ত্রিমূখী লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। তবে, আওয়ামী লীগ প্রার্থীর প্রকাশ্যে ভোট দিতে বলার একটি ভিডিও ভাইরাল হওয়ায় সব আলোচনা এখন সেদিকেই। এ ব্যাপারে জানতে চাইলে মেয়র প্রার্থী এনামুল হক বলেন, ভোট শান্তিপূর্ণ হবে। মানুষ তাকেই ভোট দেবে। তিনি বলেন, ভোটারদের বলেছি প্রকাশ্যে দিলে দেবেন, আমার কোন আপত্ত্বি নেই। বাধ্য করে ভোট নেব না। তারা অগ্রিম ভোটটা দিতে পারলে খুশি হতো।
ভিডিও দেখার পর এ বিষয়ে কমিশনে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল হক। তিনি বলেন, মেয়র থাকাকালে অতীত কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জনপ্রিয়তা শুন্যের কোঠায়। তাই জোর করে ভোট নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা হওয়া এবং অনৈতিক প্রচেষ্টার জন্য তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।
বিএনপির মেয়র প্রার্থী রহমত আলী রব্বান বলেন, নৌকার প্রার্থী ওপেন ভোট মারার কথা বলছেন, এটা বন্ধ না হলে মানুষ ভোট দিতে আসবে না। ভোট সুষ্ঠু করার দাবী তাদের।
এ বিষয়ে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস মেয়র প্রার্থী এনামুল হককে সতর্ক করেছেন।
এদিকে, শেষ মুহর্তে জমে উঠেছে কুষ্টিয়ার চার পৌরসভা নির্বাচনী এলাকা। পোষ্টার মাইকিং, পথসভা, নির্বাচনী সভা, দলে দলে ভোট চাওয়া ভোটের পরিবেশকে জমিয়ে তুলেছে। প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।

মেয়র প্রার্থী এনামুল হক মিরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান| এখানে ৯টি ওয়ার্ডের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেছেন। বাকী ৭টিতে লড়ছেন ৩০ জন প্রার্থী। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটে নেমেছেন ৯জন। মিরপুর পৌরসভায় মোট ভোটার ১৭হাজার ৬শ ৬৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net