October 14, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় চলছে শান্তিপূর্ণ পৌর ভোট/ ভোট দিয়েছেন হানিফ ও আনোয়ার আলী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৪টি পৌরসভাতে চলছে শান্তিপূর্ণ ভোট। ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা কুষ্টিয়া, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল চারটা পর্যন্ত।
সকালে শহরের কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ । আড়ুয়াপাড়া ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার আলী।
জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আবু আনসার জানান, জেলার ৪টি পৌরসভায় ৯০টি কেন্দ্রে সর্বমোট ২,০২,৪৮৭ জন ভোটার। এর মধ্যে ১টি পৌরসভায় ইভিএম ও ৩টিতে ব্যালটে নেয়া হচ্ছে ভোট। কুমারখালী পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ চলছে। আর বাকি তিনটি পৌরসভা অর্থাৎ কুষ্টিয়া, ভেড়ামারা ও মিরপুর পৌরসভায় ব্যালটে নেয়া হচ্ছে ভোট। জেলার চারটি পৌরসভায় বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net