March 2, 2026, 1:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল

চুয়াডাঙ্গায় অবৈধ যান আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেলআরোহী দম্পতি নিহত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় অবৈধ যান আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মাসুম ও লিভা খাতুন দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাতিকাটা বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মাসুম (৩০) মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের মৃত আদম আলী মাস্টারের ছেলে ও ওই এলাকার গার্মেন্টস ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভালাইপুর এসবিএম ইটভাটা থেকে ইট নিয়ে একটি আলমসাধু চুয়াডাঙ্গার দিকে আসছিল। এসময় আলমসাধুটি হাতিকাটা বাজারে পৌঁছালে একটি পাখিভ্যানকে (ব্যাটারি চালিত ভ্যান) পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় আলমসাধুটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে হাতিকাটা বাজারের শাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মাসুম। আহত হন নিহত মাসুমের স্ত্রী লিভা খাতুন (২৫),আলমসাধু চালক সদর উপজেলার টেইপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সজিব আলী (১৪)ও হাতিকাটা গ্রামের মৃত ইলাহি মোল্লার ছেলে সেলুন মোল্লা (৪০)। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আহতদের মধ্যে লিভা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতাল রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে আলমডাঙ্গায় পৌঁছালে মারা যান তিনি। অন্যদের সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা আশঙ্কামুক্ত।

নিহত আব্দুল্লাহ আল মাসুমের বড় ভাই মাহাবুব হোসেন জানান, দুপুরে চুয়াডাঙ্গায় ফ্রিজ কিনতে এসেছিলেন আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন। ফ্রিজ কিনে ভ্যানে তুলে দিয়ে বিগ বাজারে বাজার করছিল তারা। একমাত্র মেয়ে মিথিলা খাতুনের (৩) জন্য ফলও কিনেছিল মাসুম ও লিভা। কিন্তু তাদের হাতে আর ফল খাওয়া হলো না মেয়ে মিথিলার।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কবলে পড়া ইট বোঝাই আলমসাধুটি আটক করে থানায় নেয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পারমিটবিহীন অবৈধ যান চলাচল বেড়েছে। রুট পারিমিট না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব যানবাহন। এগুলো নিয়ন্ত্রণ করা যেমন কঠিন তেমনি এর চালকদেরও নেই লাইসেন্স। প্রায়ই এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণহীন হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net