August 25, 2026, 8:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা এসপিকেই নিশ্চিতের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকা/
কুষ্টিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে স্থানীয় এসপির দুর্ব্যবহারের সাক্ষী প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার মূল হোতা এসপি এসএম তানভীর আরাফাতকেই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তলবাদেশে হাজির হয়ে এসপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এসপির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আহমেদ ইশতিয়াক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইশরাত হাসান ও জামিউল হক ফয়সাল।
আদালত এসপিকে তলবের পরপরই ভেড়ামারা পৌরসভা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান আলী হাইকোর্টের কাছে জীবনের নিরাপত্তা চান। তিনি বলেন, পুলিশ থানায় নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়েছে। বিভিন্ন ধরনের কাগজে স্বাক্ষর নিয়েছে এবং তার বাড়িতে দুই জন গোয়েন্দা পুলিশ সব সময় অবস্থান করছে। এই অবস্থায় শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাহজাহান আলী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net