April 22, 2026, 10:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার অবহিতকরণ সভা 

হুমায়ুন কবির/
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়া কর্তৃক আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবাগ্রহীতা ও অংশীজনের অংশগ্রহণে একটি অবহিতকরণ সভা হয়েছে ২৬ জানুয়ারি। উক্ত অবহিতকরণ সভায় অংশগ্রহণ করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল আলম টুকু, কুষ্টিয়া জেলা চেম্বার অব্ কমার্স’র সহ সভাপতি এস.এম. কাদেরী শাকিল, কুষ্টিয়া জেলা দোকান মালিক সমিতি’র সভাপতি মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা বিভাগীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কুষ্টিয়া পৌরসভা মোছাঃ রিনা নাসরিন, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক ইএসডিপি (বিডা)  জাফর আহম্মেদসহ বিভিন্ন শ্রেণী ও পেশার সাধারণ ভোক্তগণ। বিভিন্ন পর্যায়ের সেবাগ্রহীতা ও অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীন অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়, কুষ্টিয়া’র সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net