October 16, 2026, 10:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

আমদানির চাল/ যথাযথ বাজারজাত হচ্ছে কিনা তদারকির নির্দেশ ডিসি-এসপিদের

দৈনিক কুষ্টিা প্রতিবেদক/

দেশে বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল যথাযথভাবে বাজারজাত করা হচ্ছে কিনা তা তদারকির জন্য ৮ জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (২৭ জানুয়ারি) এই নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
যশোর, দিনাজপুর, সাতক্ষীরা, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের ডিসি, এসপি ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের বাজারজাতকরণ বিষয়ে তদারকির নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে।
চিঠিতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদারকরণসহ বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে সরকারিভাবে চাল আমদানির পাশাপাশি বেসরকারিভাবে চাল আমদানির জন্য ৩২০টি প্রতিষ্ঠানের অনুকূলে সুনির্দিষ্ট শর্তে বরাদ্দ দেয়া হয়েছে। এরইমধ্যে আমদানিকারকরা বরাদ্দপ্রাপ্ত চাল ভারত থেকে বেনাপোল, ভোমরা, হিলি, বুড়িমারী, সোনাহাট, চিলাহাটি, বাংলাবান্ধা, বিবিরবাজার এবং বিরল স্থলবন্দরের মাধ্যমে আমদানি শুরু করেছেন।
এই অবস্থায় আমদানিকারকদের আমদানি করা চাল যাতে যথাযথভাবে বাজারজাত হয় সেই বিষয়টি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনিটরিং করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net