August 25, 2026, 8:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুমারখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে পেয়াঁজ চাষ/ সঠিক দাম প্রত্যাশা কৃষকদের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নানা প্রতিকুলতা কাটিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে পিঁয়াজ চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৯০ হেক্টির বেশি জমিতে চারা রোপন হয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় গত বছর পিঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৯৭৫ হেক্টর এবং চাষ হয়েছিল ৫ হাজার ৫৫ হেক্টর। এবছর লক্ষ্যমাত্রা রয়েছে ৪ হাজার ৯৭৫ হেক্টর। চাষ হয়েছে ৫ হাজার ২৬৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ২৯০ হেক্টর বেশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস পিঁয়াজের বাজার দর ভাল থাকায় নানা প্রতিকুলতা কাটিয়ে এবছরও পিঁয়াজের চাষ করেছে কৃষকরা।
কৃষকসহ বিভিন্ন সূত্র জানায় এবার পিয়াঁজ বীজ নিয়ে এবারও কৃষকরা বিপাকে ছিল। মৌসুমে এই বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী মুনাফা করে এক শ্রেণীর ডিলার যার কারনে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। জানা যায় কৃষকদের পিঁয়াজের বীজ গেল গত কছর খোলা বাজারে ৩/৪ হাজার এবং অফিসের বীজ ৫/৬ হাজার টাকায় বিক্রি হলেও এবছর তা বেড়ে বিক্রি হয়েছে ৬ থেকে ১২ হাজার টাকা।কোথাও ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।এছাড়াও পিঁয়াজের চারা গেল বছর ১৫ থেকে ২০ টাকা হলেও এবার বিক্রি হচ্ছে ১১৫ থেকে ২৮০ টাকা।
উপজেলার যদুবায়রার পিয়াজ চাষী ভুবন আলী জানান মৌসুমে সঠিক দাম পেলেই কৃষক খুশী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস জানান এবার আশা করা যায় কৃষকরা পেয়াজের দাম পাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net