April 22, 2026, 11:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
অন্য জেলা গুলো হলো ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।
কুষ্টিয়ায় নতুন জলো প্রশাসক ও জেলা ম্যজিস্ট্র্টে হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইদুল ইসলাম (১৫২৭১)। তিনি স্ট্রেনদেনিং পাবলিক ম্যানেজমেন্ট ফিন্যানশিয়াল প্রোগ্রাম  সার্ভিসের নির্বাহী ও সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, কুষ্টিয়ার বিদায়ী জেলা প্রশাসক আসলামে হোসেনকে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রনালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহে এবং হবিগঞ্জের ডিসি মো. কামরুল হাসানকে কুমিল্লার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগে সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জ এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙামাটির ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুর রহমানকে ঝিনাইদহ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামানকে জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরীকে ভোলার ডিসি করা হয়েছে।

কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব,  ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব এবং রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথ, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করেছে সরকার।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net