June 18, 2026, 3:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

চুয়াডাঙ্গা পেয়েছে ৩৬ হাজার করোনা টিকা

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর ওষুধ কারখানায় রাখা ভারত থেকে আসা করোনাভাইরাসের টিকা চুয়াডাঙ্গায় পৌঁছেছে।

শুক্রবার বেলা ১১টায় করোনার টিকাবাহী গাড়ি চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকার গাড়ি থেকে টিকা নামিয়ে নির্দিষ্ট কক্ষে সংরক্ষণ করেন।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে করোনাভাইরাসের ৩ হাজার ৬০০ ভায়াল টিকা হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এক একটি ট্রায়ালে ১০টি করে টিকা রয়েছে। সেহিসেবে ৩৬ হাজার টিকা পেল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ।

চুয়াডাঙ্গা জেলার জন্য প্রথম ধাপে করোনার টিকা এসে পৌছেছে। এই টিকা ১৮ হাজার জনকে প্রথমবার দেয়া যাবে। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে টিকা। জেলার চার উপজেলাতেই টিকা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  তিনি আরও জানান, জেলায় ৫০টি কেন্দ্রে করোনাভাইরাসের টিকাদান নিয়ে কাজ করবে স্বাস্থ্য বিভাগের ৫০টি দল।  আগামী ৩০ ও ৩১ জানুয়ারি তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাজিদ হাসান, বেক্সিমকোর ড্রিস্টিবিউশন ম্যানেজার রফিকুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net