April 22, 2026, 11:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা

ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়ার ২য় পর্বের শীত বস্ত্র বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়ায় ২য় পর্বের শীত বস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি, করববাড়ি ও শেরপুর গ্রামে অসহায়, দারিদ্র, সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
“মানবতার জিৎ,,,হার মানবে শীত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ তারিখ ১ম পর্ব শহরের বিভিন্ন জায়গায় ও ২য় পর্ব শনিবার গ্রামগুলোতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।
ইয়ুথ পাওয়ার কমিউনিটি এর “একটু উষ্ণ করি” প্রকল্পের আওতায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র ১ম পর্ব ও ২য় পর্বের বিতরণ মধ্য দিয়ে শেষ হয়।
২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্টি সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো:মাসুদ মিয়া।
সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়ার আল নাফিজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটির সহ-সভাপতি শাহরিয়ার নাফিজ,সাধারণ সম্পাদক ফয়সাল আরিফিন জারিফ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ,সাংগাঠনিক সম্পাদক প্রিয়া,উম্মে সুরাইয়া রুসা,
সংগঠনের উপদেষ্টা আসিফ মর্তবা, সদস্য বিপ্লব, প্রিয়া, নাজমুস সাকিব, নাফিজ, নেহা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net