March 11, 2026, 5:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

যশোরে কাউন্সিলর প্রার্থীর কর্মী খুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে এক কাউন্সিলর প্রার্থীর কর্মীকে খুন করা হয়েছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পারভেজ হোসেন (৩২) সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে ও শহরের ঘোপ ধানপট্টি এলাকার বাসিন্দা। নিহত যশোর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের কর্মী বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যশোর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগ কর্মীদের নিয়ে মঙ্গলবার রাতে তার পানির বোতল প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। তার সঙ্গে ছিলেন কর্মী পারভেজ, রহিম, রাসেলসহ সাত-আটজন। তারা ঘোপ সেন্ট্রাল রোডস্থ বউ বাজারের আনোয়ারের বাড়ির সামনে পৌঁছালে মুখোশ পরা চার-পাঁচজন পেছন দিক থেকে এসে পারভেজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় পারভেজ মাটিতে লুটিয়ে পড়লে তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যায়। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজের খালা রওশনারা ও রহিমা জানান, চার-পাঁচজন মুখোশধারী সন্ত্রাসী পারভেজকে ছুরিকাঘাত করেছে বলে ঘোপ ৩ নম্বর পৌর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুকসিমুল বারী অপু তাদের জানিয়েছেন। খবর পেয়ে তারা হাসপাতালে এসে পারভেজকে মৃত অবস্থায় দেখতে পান।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত হত্যার কারণ যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net