September 10, 2026, 9:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

নতুন নেতৃত্বে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতি

হুমায়ুন কবির/
ঢাকার মধ্যেই এক টুকরো খোকসা। ‘খোকসা উপজেলা কল্যাণ সমিতির আগামী মেয়াদের সভাপতি হিসেবে নেতৃত্ব দিবেন আহসানুল হক নবাব ও মহাসচিব রবিউল আলম বাবুল। প্রস্তুতি কমিটির সুপারিশের প্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচিত হয়েছেন বলে জানান কমিটির আহবায়ক অভিনেতা সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পল্টনে কুষ্টিয়া ভবনে নির্বাহী কমিটির এক সভায় আংশিক কমিটি ঘোষণা করেন তিনি। এ সময় সমিতির বার্ষিক মিলনমেলা নিয়েও আলোচনা করা হয়।
জানা গেছে, সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলামকে আহবায়ক ও অরণ্য রেজাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। যারা সবার সম্মতিক্রমে সভাপতি, মহাসচিবসহ অন্যান্য পদে নতুন নেতৃত্বের নাম প্রস্তাব করেন।
প্রস্তুতি কমিটির সদস্য সচিব অরণ্য রেজা বলেন, কমিটির সকলের সম্মতিক্রমে সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করা হলো। আর পুর্ণাঙ্গ কমিটির নাম বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করা হবে।সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল বলেন, নির্বাহী কমিটির সভায় কেরানীগঞ্জে বার্ষিক বনভোজন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ এপ্রিল এ বনভোজন হবে। এতে ঢাকায় থাকা খোকসাবাসীকে আগাম আমন্ত্রণ জানান তিনি।
উল্লেখ্য, বনভোজন উপলক্ষে রবিউল আলম বাবুলকে আহবায়ক ও বদরুল আলম পান্নাকে সদস্য সচিব করে বনভোজন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপকমিটিও গঠন করা হয়।অনুষ্ঠানে সমিতির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের জিএম সিরাজুল ইসলাম, কবি ফরিদা মনি শহীদুল্লাহ, আহসানুল হক নবাব, আনোয়ার হোসেনসহ সমিতির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net