November 23, 2026, 4:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

কুষ্টিয়ায় সিঙ্গেল ডিজিটে করোনা আক্রান্তের সংখ্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ 

গত দুই দিনে কুষ্টিয়ায় মোট করোনা রোগীর সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। ১৮ ফেব্রুয়ারি এই সংখ্যা নেমে আসে ৯ এ। ১৯ ফেব্রুয়ারি দাঁড়ায় ৭ এ। আর গত তিন দিনে নতুন করোনা রোগী পাওয়া গেছে মাত্র ১জন। মানুষের মধ্যে অজান্তেই করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হওয়ায় পরিস্থিতির এ উন্নতি হয়েছে বলে ধারণা করছেন কুষ্টিয়ার সিভিল সার্জনের।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের তথ্য বিশ্লেষণ করে প্রতিদিন করোনাভাইরাসের আপডেট তথ্য দেয়া হয় জেলা প্রশাসকের অফিসিয়াল ফেইসবুক পেইজে। সে মোতাবেক এ পর্যন্ত জেলায় ৩,৮৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩,৭৮৪ জন। মারা গেছেন ৮৮ জন। আর এখন অবশিষ্ট রোগী আছে মাত্র ৭জন। এদের ২জন আছে আইসোলেশন ওয়ার্ডে বাকী ৫জন হোম কোয়ারেন্টাইনে। সবশেষ এ তথ্য গত ১৯ ফেব্রুয়ারির। এদিন নতুন কোন করোনা রোগী সনাক্ত হয়নি। ১৮ ফেব্রুয়ারি করোনা সনাক্ত হন ১ জন, এদিন অবশিষ্ট করোনা রোগী ছিলেন ৯জন। এর আগের দিন অবশিষ্ট করোনা রোগী ছিলেন ১০ জন, এদিন নতুন কেউ আক্রান্ত হয়নি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম স্পেশাল নিউজ ২৪.কমকে বলেন, মানুষের মধ্যে খুব একটা সচেতনতা বাড়েনি। আর টিকার অ্যান্টিবডি এখনো কাজ শুরু করেনি। অথচ গত ১০-১৫ দিন ধরে করোনাভাইরাস পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। বেশিরভাগ দিন নতুন আক্রান্তে সংখ্যা নীল থাকছে। কেন পরিস্থিতির উন্নতি হলো তা নিয়ে কোন গবেষণা হয়নি, তবে আমার ধারণা মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে- বলেন সিভিল সার্জন। তিনি বলেন, যে কারণেই হোক পরিস্থিতির যে উন্নতি হয়েছে তা ধরে রাখতে হবে। তিনি বলেন, তাদের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম আগের মতোই অব্যাহত আছে। মানুষকে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়াসহ করোনার প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net