March 12, 2026, 5:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

বড়বাজারে কসমেটিকস গুদামে আগুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া শহরের বড়বাজার মসজিদ গলি এলাকায় জাহাঙ্গীর ট্রেডার্স নামের একটি গোডাউনে আগুনে পুড়ে গেছে সব মালামাল। বিকেল ৪টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেজে যায় ৮টা। ফায়ার সার্ভিস বলছে, সরু গলি এবং গোডাউনের ভেতরের কেবিন করে মালামাল সাজানো থাকায় পানি ঠিকমতো পৌঁছানো যায়নি। এ কারনে দীর্ঘক্ষণ ধোয়া বের হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে তিনতলা ভবনের তৃতীয় তলায় জাহাঙ্গীর হোসেনের ইলেকট্রিক চার্জার, গ্যাস লাইটার, খেলনা এবং কসমেটিক্স এর গোডাউনে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীদের কেউ বলছেন, গ্যাস লাইটার থেকে আগুন ধরে যায়। অন্যরা বলেছেন, আগুন লাগে সর্ট সার্কিট থেকে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দুটি এবং কুমারখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
স্থানীয় ব্যবসায়ী সাগর হোসেন জানান, জাহাঙ্গীরের এই গোডাউনে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীর পাশাপাশি, বডিস্প্রে, গ্যাস লাইটার, ইলেকট্রিক চার্জার লাইট, এবং প্লাস্টিকের খেলনা সাজানো ছিলে। বেশি মালামাল যাতে সাজানো যায় সেজন্য স্টিলের কেবিন করা ছিলো। এ কারণে বাইরে থেকে পানি পুশ করলেও শেষ পর্যন্ত পৌছাচ্ছিল না। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, শেষ পর্যন্ত হ্যামার নিয়ে এসে দেয়াল ভেঙ্গে পানি দিতে হয়েছে। আগুনে এবং ধোয়ার চাপে এসব দেয়াল ফেটে যায়। তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ব্যবাসায়ীদের মালামালে গলি সরু হয়ে যাওয়া, ঘিঞ্জি এলাকা এবং উৎসুক জনতার চাপের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের।
সন্ধ্যা সোয়া ৭টায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, পুরোপুরি ধোয়া বন্ধ না হলেও আগুন এখন ফায়ার কর্মীদের নিয়ন্ত্রণে।
ঘটনাস্থলে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে রাত ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net