August 25, 2026, 5:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

দৌলতপুরে ৩ বালি উত্তোলনকারীকে দেড় লাখ টাকা জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে জনতার হাতে আটক ৩জন বালি উত্তোলনকারীকে এ দন্ড দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। দন্ডিতরা ফিলিপনগর এলাকার পিন্টু সর্দার ও কোয়েল এবং ইসলামপুর এলাকার রাসেল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় বালিভর্তি ট্রলি সহ ৩জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ঘটনাস্থলে গিয়ে আটক ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপা আইন ২০১০ এর ১১/১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net