July 28, 2026, 3:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

হল, ক্লাস খুলে দেয়ার দাবি ইসলামী বিশ্ববিদ্যালয়েও

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে হল ও ক্লাস খুলে দেয়ার দাবিতে আন্দোলনরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য তারা ১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
আজ (মঙ্গলবার) ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থী ও ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি কে সাদিক। এ সময় বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও আরবী ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু রায়হান।
এ সময় স্থগিত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দেয়া ও আগামী ১ মার্চের মধ্যে হল না খুললে হলে উঠে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে সাদিক বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো করোনা সংক্রমনের দোহাই দিয়ে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে চাইছেন না। কিš‘ সারাদেশের সবকিছু উন্মুক্ত করে দেয়া হয়েছে।
অন্যদিকে করোনা সংক্রমনও কমে এসেছে এবং ইতোমধ্যে ভ্যাকসিনও চলে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আগামী ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে দেয়ার যে অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখান থেকে সরে এসে দ্র“ত হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম শুর“ করতে হবে।
তিনি বলেন, শিক্ষামন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করার দাবি করে এ সিদ্ধান্তকে প্রত্যাখান করছি। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের পরি¯ি’তি বিবেচনায় না নিয়েই গ্রহণ করা হয়েছে।
একটি প্রতিনিধি দল পরে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালামের সাথে সাক্ষাত করেন।
পরে উপাচার্য  জানান সবকিছুই করা হবে  পরিস্থিতির আলোকে  সরকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করে। তিনি জানান শিক্ষার্থীদের দাবি তো আসলে ক্লাস-পরীক্ষাই হওয়া উচিত। কিš‘ তাদেরকেও চলমান বিশ্ব পরিস্থিতিও বিবেচনা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net