April 25, 2026, 5:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মার্চে খুলতে যাচ্ছে মুজিবনগরে ‘মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়ক’

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগরে নির্মাণাধীন মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে এবং এটা মার্চের প্রথমদিকেই খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‌‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন উপলক্ষে গঠিত উপ-কমিটি’র প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করতে সরকার মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক স্বাধীনতা সড়কটি নির্মাণের সিদ্ধান্ত নেয়।
দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রী গত ১৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে মেহেরপুরের মুজিবনগর অবস্থিত স্বাধীনতা সড়ক পরিদর্শন করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন।
নির্দেশনার পাওয়ার পরপরই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজ শুরু করে এবং এটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান মন্ত্রী।
সভায় উপ-কমিটির আহ্বায়ক স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ/ দপ্তরগুলোর নিজস্ব এবং জাতীয় পর্যায়ে গৃহীতব্য কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটিও গঠন করে দেন স্থানীয় সরকার মন্ত্রী।
সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং উপ-কমিটির বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net