September 10, 2026, 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

 ফার্মেসীতে নিষিদ্ধ  টাপেন্টাডল ট্যাবলেট রাখায় ভ্রাম্যমাণ আদালতে মালিকের কারাদণ্ড

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় ফার্মেসীতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখায় মালিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের মুক্তি ঔষধ ঘর নামক ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় ওই ফার্মেসী থেকে ৪৪৩ পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।  আটক তানজিল আহম্মেদ (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের আলী আহম্মেদ সন্টুর ছেলে। পরে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেটের মুক্তি ঔষধ ঘরে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় ওই ফার্মেসী থেকে ৪৪৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ওই ফার্মেসী মালিক তানজিল আহম্মেদকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। দণ্ডপ্রাপ্ত তানজিলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

অভিযানে সহযোগীতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সাহারা ইয়াসমিনসহ অন্য সদস্যরা। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net