March 24, 2026, 4:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত -২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/খোকসা
কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) গভীর রাতে সামিরুল বাহিনীর ৭/৮ জনের একটি দল উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের মোতাহার এর ছেলে রাজমিস্ত্রী মহন (৩৮) ও এনামুল এর ছেলে টনি (১৮) কে রাম দা,  রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে তারা দু’জন গুরুতর আহত হয়ে পড়ে।
পরে রাতেই বাড়ির লোকেরা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে আনে। জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আশরাফুল আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজমিস্ত্রি মোহন কে খোকসা হাসপাতলে ভর্তি করলেও গুরুতর আহত টনি কে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে খোকসা থানার এসআই রাসেদ হাসান এর নেতৃত্বে একটি পুলিশি টহল দল ঘটনাস্থল ওসমানপুর গ্রামে অবস্থান করছে।
এদিকে গত রাতের ঘটনায় ওসমানপুর ইউনিয়নের পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতের ঘটনায় স্থানীয় সামিউল বাহিনীর সামিউল’এর নামে খোকসা থানায় অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। এখন পর্যন্ত আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ থানায় আসেনি অভিযোগ আসলে। ওসমানপুর এলাকার অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net