September 10, 2026, 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

থ্রী হুইলার উ‌ল্টে চালক নিহত: আহত ৪

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থ্রী হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এর চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন থ্রী হুইলারে থাকা চার যাত্রী। 

 

আজ বুধবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জগন্নাথপুর-শ্রীরামপুর মাঠে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত থ্রী হুইলার চালকের নাম সোনা মিয়া (৪৭)।  তিনি আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।  আহতরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মুস্তাকিন আলী (২৪) ও দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে সেলিম রেজা (৩৫)।  বাকী দু’জনের নাম জানা যায়নি। 

 

স্থানীয়রা জানান, রাতে আলমডাঙ্গা থে‌কে  ৪ জন যাত্রী নি‌য়ে কু‌ষ্টিয়া যাচ্ছিল থ্রী হুইলারটি। এসময় জগন্নাথপুর-শ্রীরামপুর মা‌ঠে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের আলো থ্রী হুইলার চালকের চোখে লাগে।  পরে ভেজা সড়কে চালক ব্রেক কর‌লে থ্রী হুইলারটি উ‌ল্টে যায়। এতে চালক সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।  আহত হন থ্রী হুইলারে থাকা চার যাত্রী। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net