September 23, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২.৩৬ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এই সময়ে ২০৫টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ৩৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও পাঁচজন। এই সময়ে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩২ দশমিক ২০ শতাংশ।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলাতে করোনা মুক্ত হয়েছেন ১৭৮ জন। আগের দিন করোনা মুক্ত হন ১৮৯ জন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান করোনায় মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে উপসর্গ যারা যান তারা শুক্রবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৩২জন। আগের দিন ছিলেন ২৪৪জন। তার আগের দিন ছিলেন ২৪৭ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৩৭৭জন। আগের দিন ছিলেন ৩৪৮৭ জন। তার আগের দিন ছিলেন ৩৬২৮জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৬০৯জন। আগের দিন ছিলেন ৩৭৩১ জন। তার আগের দিন ছিলেন ৩৮৭৫।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৯। জেলাতে মোট মারা গেছেন ৪৬৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net