July 28, 2026, 3:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়া দৌলতপুরে পানিবন্দি ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান হয়নি ক্লাস

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যাকবলিত ৩০টি স্কুল দীর্ঘ একমাস ধরে পানিবন্দি  অবস্থায় রয়েছে। এরমধ্যে রয়েছে ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা। সারা দেশে স্কুল উৎসব পালিত হলেও বঞ্চিত রয়েছে পানিবন্দি দৌলতপুরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। তবে বন্যার পানি কমলে এবং পরিবেশ স্বাভাবিক হলে অচিরেই বন্যাকবলিত পানিবন্দি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যথারীতি ক্লাস হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বন্যাকবলিত পানিবন্দি স্কুল খোলার বিষয়ে দৌলতপুর প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, চরাঞ্চলের বন্যাকবলিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ বাবস্থার কিছুটা উন্নতি হয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছেন। তবে শিক্ষার্থীরা উপস্থিত না হওয়ায় ক্লাস হয়নি।
দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক জানান, মাধ্যমিক পর্যায়ের বন্যাকবলিত ৪টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি থাকার কারনে খোলা সম্ভব হয়নি। তবে বন্যার পানি কমলে এবং পরিবেশ স্বাভাবিক হলে অচিরেই তা খুলে দেওয়া হবে এবং যথরীতি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য দীর্ঘ একমাস যাবৎ দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৭ গ্রামের অর্ধলক্ষ মানুষ পানিবন্দী  অবস্থায় রয়েছে। সেই সাথে পানিবন্দি রয়েছে চরাঞ্চলের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net