September 17, 2026, 9:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ব্রিকস সম্মেলন শেষে মোদি-শি বৈঠকে সম্পর্ক স্থিতিশীল রাখার বার্তা ডেঙ্গু: আতঙ্কের চেয়ে বড় যে প্রশ্নটি পদ্মায় তীব্র স্রোত/ দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে সর্বোচ্চ সতর্কতা ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ

 খোকসার বাজারে সরবরাহ না থাকায় কাঁচামালের দাম ঊর্ধ্বগতি 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা পৌরসভা সহ বিভিন্ন বাজারে কাঁচামাল সরবরাহ না থাকায় হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে। ফলে ভোক্তারা একরকম নাজেহাল হচ্ছে তাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটাতে।
সরেজমিনে গতকাল রবিবার সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন বাজারসহ এলাকা পরিদর্শন করে দেখা গেছে আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে বিস্তর তফাৎ এর মধ্য দিয়ে প্রতিটা সবজির মূল্য কেজি প্রতি ৪ টাকা থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
এসকল বিষয় নিয়ে কথা বলতে গেলে আরো তাদের বক্তব্যে থেকে যা জানা যায় তারা বলেন বৃষ্টির কারণে কৃষকরা সবজি উৎপাদন তেমন করতে পারছেনা হলো তো বাজারে সরবরাহ ঘাটতি আছে বলেই প্রতি কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পাচ্ছে।
 অপরদিকে খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা তারা আরতদারের কাছ থেকে মাল ক্রয় করে যাতায়াত খরচ বাদ দিয়ে দেখা যাচ্ছে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা আবার বৃদ্ধি করে বিক্রি করছে ভোক্তা পর্যায়ে।
এর ফলে বাজারের ভুক্ত আলাদা কৃষকের উৎপাদিত পণ্যের ৮ থেকে ১০ টাকা অধিক মূল্য দিয়ে ক্রয় করে ভোক্তাগন। ফলতো এই কাঁচা বাজারের বিস্তর তফাৎ এর কারনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা হিমশিম খেতে হচ্ছে বলে স্থানীয় ভুক্তভোগীরা এ প্রতিবেদককে জানান।
এদিকে ভোগ্য পণ্যের মধ্যে তেল ডাল ডিম এবং কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নেতারা দুর্বিষহ জীবনযাপন করছে বলেও ভুক্তভোগীদের অভিযোগ।
তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এলসির চাউল আসার কারণে বাজারে চালের মূল্য ঊর্ধ্বগতি অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা জানালেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net