March 9, 2026, 11:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

ভুয়া কোম্পানী খুলে প্রতারণা করে ভারতে পলায়ন /বাংলাদেশে প্রবেশকালে গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/
ভুয়া কোম্পানী খুলে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে থাকা আমিনুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় তাকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। পুলিশ জানায়, ভুয়া কোম্পানী খুলে মানুষের কাছ থেকে প্রতারণা মাধ্যমে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে যায় আমিনুল ইসলাম। পরে তার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারী মাসে রাজধানীর ধানমন্ডি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। শনিবার সন্ধ্যায় মামলার একমাত্র আসামী আমিনুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে মামলার তথ্য পায়। পরে তাকে সেখানেই গ্রেফতার করা হয়। দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) আব্দুল আলীম জানান, পাসপোর্টধারী ওই যাত্রী দেশে প্রবেশ করে। এরপর তার পাসপোর্ট বই (বিএক্স-০২৪৩৯৫৪) যাচাই করতে গিয়ে মামলার তথ্য পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, গ্রেফতারকৃত আমিনুল ইসলামকে ধানমন্ডি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net