August 15, 2026, 11:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জামায়াত ও গণঅধিকার কর্মীদের সংঘর্ষ, এমপির বাড়িতে বাড়তি পুলিশ কুষ্টিয়ায় ১৫ আগস্টে খিচুড়ি রান্নার অভিযোগ, ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার দুই কোটি টাকার নকল সিগারেট জব্দ, বিএটির এজাহারে ৩ লাখ, জব্দ তালিকা নিয়ে বড় প্রশ্ন ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয়

বিয়ে না দেওয়ায় ছেলের আত্মহত্যা 

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ে না দেয়ায় বাবার উপর  অভিমান করে ছেলের আত্মহত্যার ঘটনা ঘটেছে । মঙ্গলবার রাতের যেকোন সময়  বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে  আত্নহত্যার করে বলে জানা গেছে।
নিহত যুবক উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারি পাড়া গ্রামের জামছের আলীর ছেলে ইমন আলী (২০)।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, ইমন ঢাকায় একটি আইসক্রিম কারখানায় কাজ করতো। করোনাকালীন সময়ে সে বাড়িতে চলে আসে। বেশ কিছুদিন যাবত  বিয়ের জন্য সে তার বাবাকে  চাপাচাপি করলে পার্শ্ববর্তী গ্রামে মেয়ে দেখে বিয়ের কথা পাকাপাকি করা হয় এবং আগামী বছর বিয়ের দিন ধার্য করে তার বাবা।  কিন্তু এখনই বিয়ে দিতে হবে এমন চাপ সৃষ্টি করলে তার বাবা অমত পোষণ করে। যেকারণে ইমন মঙ্গলবার রাতের কোন এক সময় বাড়ির পাশের বাগানে  একটি গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। বুধবার সকাল ৭ টার দিকে প্রতিবেশী নারী বাগানে গেলে ইমনকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিতকার করলে এলাকাবাসী স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে  তার নিথর দেহ উদ্ধার করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, বিয়ে না দেয়ায় ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী এমনই তথ্য দিয়েছে। তবে লাশ পোস্ট মর্টেমের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net