July 15, 2026, 12:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

অবৈধ সম্পদ অর্জন/কুষ্টিয়ায় প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধ সম্পদের অর্জন ও দখলের তথ্য পেয়ে কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তার (৩৪) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
আসামি মনিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তা কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বারাদি গ্রামের বাসিন্দা। বর্তমান তার পরিবার কুষ্টিয়া শহরের গোরস্থানপাড়া এলাকার ১১/১ হাসান ফয়েজ লেনে বসবাস করেন। মনিরুল ঢাকায় সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, মামলায় আনিত কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম তার কর্মজীবনের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পদ অর্জনের অভিযোগ। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আহরণ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধান ও তদন্তে সত্যতা পাওয়া যায়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে তার নিজ নামে এবং তার পক্ষে স্ত্রী আফরোজা খাতুন মুক্তার নামে অর্জিত স্থাবর, অস্থাবর, দায়দেনা ও সম্পদ অর্জনের উৎস-সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। তাতে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে কর্মজীবনের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। ওই সম্পদ অর্জনের উৎসের বিষয়ে মনিরুল সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
আসামির দখলে থাকা সম্পত্তির মধ্যে ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকা ৭০ পয়সার সম্পত্তি জ্ঞাত আয়বহির্ভূত। অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়।
২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা তৎসহ দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে। কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া জানান, আইন অনুযায়ী কুষ্টিয়া সড়ক বিভাগের সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net