March 13, 2026, 10:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

গাংনীর ইউপি নির্বাচনে সেই সহোদর হত্যার ৫৭ আসামি আত্মসমর্পণ করেছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাংনীর কাথুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রামকৃষ্ণপুর ধলা গ্রামে দুই প্রতিদ্ব›দ্বী সদস্য (মেম্বার) গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই সহোদরকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫৭ আসামি উচ্চ আদালতের নির্দেশে মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলের দিকে মামলার প্রধান আসামি পরাজিত মেম্বার প্রার্থী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের নেতৃত্বে ৫৭ জন আসামি মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন।
এই ৫৭ জনের মধ্যে রয়েছেন রামকৃষ্ণপুর ধলা গ্রামের ছৈফতুল্লাহ ছেলে গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেক, জফের আলীর ছেলে শহিদুল ইসলাম, হুরমত আলীর ছেলে ছমির, মহব্বত আলী শেখ হামিদুল, সাহার আলি ছেলে টিপু,জার্মান আলীর ছেলে মানা, নুর ইসলামের ছেলে মিনা,পাতুর ছেলে সিরাজুল,সহিদুলের ছেলে বাবলু,আকছাদে ছেলে মাদার,মোহম্মদ আলীর ছেলে রুহুল হেলুর ছেলে জাহিদ, আকছাদের ছেলে মিনহাজুল, চাঁদ আলীর ছেলে এনামুল, জানবারের ছেলে এনামুল হক, জফেরের ছেলে নুর ইসলাম, এরশাদের ছেলে আনোয়ার, সৈয়ফতু উল্লাহ ছেলে পাতু, সাহার, জার্মান আলী হানা, রবিউল, বিপ্লব, জামারুল, আলিফ, ইন্তাজ, মান্নানের ছেলে জসীম, আনারুলসহ অন্যরা।
গত ৮ নভেম্বর ধলা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে বিবাদের জের ধরে ভয়াবহ সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে আতিয়ার রহমানের নেতৃত্বে হামলা চালিয়ে জাহারুল ইসলাম এবং সাহাদুল নামের দুই সহোদর ভাইকে দিনের বেলায় প্রকাশ্যে হত্যা করা হয়।
ঘটনায় নিহতের ভাই লাল্টু বিশ্বাস বাদী হয়ে আতিয়ার রহমানকে প্রধান আসামী করে ৬৬ জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন।

গাংনী থানার পুলিশ রামকৃষ্ণপুর ধলা গ্রামের জাহারুল, মহব্বত, নজরুল, আখিরুল, কাটু, হেলু এবং লাভলু নামের ৭ জনকে গ্রেফতার করে। মামলার অপর দুই আসামি আমিরুল এবং শাহার আলি পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net