October 16, 2026, 6:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

প্রধান বিচারপতির সাথে সাক্ষাত করেছেন কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে সাক্ষাত করেছেন কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার রাতে কুষ্টিয়া সার্কিট হাউজে কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ তার সাথে দেখা করেন। নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এস এম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির নির্বাহী পর্ষদের সদস্য প্রফেসর ড. শাহিনুর রহমান, এডভোকেট সানোয়ার হোসেন, এমএ খালেক, শাহ নেওয়াজ আনসারী মনজু, ডা. জুলফিকার হায়দার, বিশ^জিত সাহা সন্টু, আসমা আহমেদ ও ড. আমানুর আমান।
নাগরিক কমিটির নেতৃবৃন্দ সংক্ষিপ্তভাবে কমিটির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং কুষ্টিয়ার সন্তান হিসেবে নিজ মেধা, যোগ্যতা ও সততা দিয়ে দেশের প্রধান বিচারপতির এ আসন অলংকৃত করায় তারা হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় প্রধান বিচারপতি সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনের গুরুত্ব রয়েছে উল্লেখ করে বলেন মানুষের উপকারার্থে কাজ করায় হলো মানব জীবনের ধর্ম। মানুষকে সবসময়ই মানুষের উপকারে আসতে হবে। কেউ এ পৃথিবীতে অন্যের সহযোগীতা ছাড়া চলতে সক্ষম নন। সবাইকেই কোন না কোনভাবে সবার প্রয়োজন। তিনি কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতি আহবান রাখেন তারা যেন মানব সেবায় অবাদন রেখে চলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net