July 15, 2026, 12:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুমারখালীতে হামলায় নিহত হত্যা মামলার আসামী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপরা ইউনিয়নে হত্যা মামলার এক আসামী এলাকায় ফিরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমিরুল ইসলাম (৫০)। তিনি একই গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায় ১ বছর পূর্বে পাহাড়পুর গ্রামে লস্কর গ্রুপের হামলায় মন্ডল গ্রুপের নেহেদ ও বকুল নামের দুই সহোদর নিহত হন। সেই হত্যা মামলার আসামী আমিরুল সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় আসেন। এলাকায় আসার পর থেকেই মন্ডল গ্রুপ আধিপত্য ধরে রাখতে মরিয়া হয়ে ওঠে। তার-ই ধারাবাহিকতায় গতকাল সংঘর্ষ হয় এবং তাতে উভয় পক্ষের প্রায় তিন জন আহত হয়।
মঙ্গলবার বিকেলে দু গ্রুপ আবার সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন আহত আমিরুলকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে পাশাপাশি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net