October 24, 2026, 6:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

খুলনা বিভাগ জুড়ে প্রতিদিনই আগের দিনের চেয়ে করোনা সংক্রমণের হার বাড়ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আগের চেহারা নিয়ে ফিরে আসতে শুরু করেছে খুলনা বিভাগের করোনা পরিস্থিতি। ১০ জেলাতেই প্রতিদিনই আগের দিনের চেয়ে করোনা শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে চলেছে। আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ৭১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৬৬। আগের দিন সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ১৯। বিভাগের ১০ জেলার মধ্যে ছয়টিতে সংক্রমণের হার ৩৫ শতাংশের ওপরে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৮২, যশোরে ১৯৬, ঝিনাইদহে ৭২, কুষ্টিয়ায় ৯৭, নড়াইলে ১৩, মেহেরপুরে ১৩, চুয়াডাঙ্গায় ২৬, সাতক্ষীরায় ৬১, বাগেরহাটে ২৩ ও মাগুরায় ৩১ জন আছেন। সাড়ে পাঁচ মাসের মধ্যে এটি এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। গত বছরের ১২ আগস্ট ৭৮৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। বর্তমানে বিভাগে করোনা রোগী আছেন ৪ হাজার ৮০০ জন, এর মধ্যে ১৫৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিভাগের মধ্যে সাতক্ষীরায় সংক্রমণের হার সর্বোচ্চ ৪৯ দশমিক ৫৯। ঝিনাইদহে ৪৫ দশমিক ৮৬, যশোরে ৪৩ দশমিক ৬৫, মাগুরায় ৪১ দশমিক ৩৩, বাগেরহাটে ৩৭ দশমিক ৭ ও কুষ্টিয়ায় ৩৫ দশমিক ১৪ শতাংশ। খুলনা বিভাগে আজ মঙ্গলবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৬১ জন। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৩ হাজার ২০২ জন। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৫৯ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, জাতীয় পর্যায়ে করোনা সংক্রমণের হারের চেয়ে খুলনা বিভাগে সংক্রমণের হার কিছুটা বেশি। কয়েকটি জেলায় সংক্রমণের হার অনেক বেশি। যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, তাতে মানুষ সচেতন না হলে আরও বাড়তে থাকবে। এই ভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানাটা জরুরি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net