May 29, 2026, 9:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১ মৃত্যু, সংক্রমণ ৩৪ শতাংশ

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১ মৃত্যু, সংক্রমণ ৩৪ শতাংশ
দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮০ জনের করোনা শনাক্ত হয়েছে, যা ৫ মাস ১৭ দিনের মধ্যে সর্বোচ্চ। করোনা সংক্রমণের হার ৩৩ দশমিক ৮৭। আগের দিন করোনা সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ৬৬। আজ বুধবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ১৮৯, যশোরে ২২৯, ঝিনাইদহে ৮৬, কুষ্টিয়ায় ১২০, নড়াইলে ২২, মেহেরপুরে ১৭, চুয়াডাঙ্গায় ৭৮, সাতক্ষীরায় ৭১, বাগেরহাটে ৩৫ ও মাগুরায় ৩৩ জন। বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৫ হাজার ৬৫৫ জন। এর মধ্যে ৩৬৬ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৪১ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৩ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৭৩ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মুনজুরুল মুরশিদ বলেন, মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে গেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্য ও অসচেতনতায় সংক্রমণ বাড়ছে। কয়েক দিন ধরে বিভাগের কয়েকটি জেলায় সংক্রমণের হার অনেক বেশি। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net