July 14, 2026, 6:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

রেড জোন/ করোনা আক্রান্ত কুষ্টিয়ার জেলা প্রশাসক

সরকার ঘোষিত করোনা সংক্রমণের রেড জোন কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।  আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) কুষ্টিয়া সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ  আসে। তিনি বর্তমানে কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আসেন।

আরএম সেলিম শাহনেওয়াজ জানান তিনি নিজেও করোনা পজিটিভ। তাছাড়া জেলা৷ প্রশাসকের কার্যালয়ের বেশ কয়েকজন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম  বলেন, গতকাল জেলা প্রশাসকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতালসহ বিভিন্ন সরকারি অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি  অবশ্যই মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net