May 27, 2026, 2:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে জহিরুল ইসলাম জানারুল (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে রফিকুল ইসলাম (৫১) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
সেই সঙ্গে আনামীকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
কারাদন্ড প্রাপ্ত আসামি রফিকুল ইসলাম উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত রসুল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর জানান রফিকুল নিহত জহিরুল ইসলামের সঙ্গে হাকিমপুর বাজারে ভুসি মালের ব্যবসা করতেন। ব্যবসায়িক হিসাবনিকাশকে কেন্দ্র করে জহিরুলের সঙ্গে আসামির তর্ক-বিতর্ক হয়। বিষয়টি মীমাংসা করার জন্য আসামির বাড়িতে গেলে ২০১৬ সালের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে হাসুয়া দিয়ে কুপিয়ে জহিরুল ইসলামকে হত্যা করে রফিকুল।
পরের দিন ২২ জুন নিহত জহিরুল ইসলামের স্ত্রী শাহনাজ শারমিন নিপা বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net