January 24, 2026, 8:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ৪১ শতাংশ, মাগুরায় ৭০.৮৭ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় করোনার উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার উঠেছে ৪১ দশমিক ১৪-এ যেখানে
২ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এ হার ছিল ৩৭ দশমিক ৪৫। তবে ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে কোন মৃত্যু হয়নি।
পরীক্ষার বিচেনায় জেলাভিত্তিক সর্বোচ্চ শনাক্তের হার মাগুরায় ৭০ দশমিক ৯৭।
আজ শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে করোনার নমুনা পরীক্ষা কমেছে। তবে সে অনুপাতে বেড়েছে শনাক্তের হার। বিভাগের ১০ জেলার ৮টিতে সংক্রমণের হার ৪০–এর
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ৮৫৭ জনের মধ্যে খুলনা জেলায় ২৬০, যশোরে ৯৪, ঝিনাইদহে ৫২, কুষ্টিয়ায় ২১৩, নড়াইলে ৩২, মেহেরপুরে ২১, চুয়াডাঙ্গায় ৫১, সাতক্ষীরায় ৬১, বাগেরহাটে ২৯ ও মাগুরায় ৪৪ জন রয়েছেন।
বিভাগের মধ্যে মাগুরায় সংক্রমণের হার ৭০ দশমিক ৯৭। এ ছাড়া বাগেরহাটে ৫১ দশমিক ৭৯, সাতক্ষীরায় ৪৮ দশমিক ০৩, ঝিনাইদহে ৪৬ দশমিক ৮৫, মেহেরপুরে ৪৬ দশমিক ৬৭, যশোরে ৪৪ দশমিক ৩৪, নড়াইলে ৪৩ দশমিক ৮৪, কুষ্টিয়ায় ৪০ দশমিক ৮৮, খুলনায় ৩৯ দশমিক ৯৪ ও চুয়াডাঙ্গায় ২০ দশমিক ২৪ শতাংশ।
বিভাগে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী আছেন ৭ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে ১৭১ জন হাসপাতালে ও বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ১৩২ জনের। ৩ হাজার ২০৪ জন মারা গেছেন। ১০ জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৬১৪ জন সুস্থ হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net