October 13, 2026, 9:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

উর্ধ্বগতিতেই খুলনা বিভাগের ১০ জেলার করোনা পরিস্থিতি, শনাক্তের হার বেড়ে ৩৬.৩৬ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

উর্ধ্বগতিতেই রয়েছে খুলনা বিভাগের ১০ জেলার করোনা পরিস্থিতি। গত কয়েকদিনের করোনা শনাক্তের ধারা অব্যাহত রয়েঝে এখানে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৩৬.৩৬ শতাংশে দাঁড়িয়েছে। য়েখানে ২ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৭৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর আগের দিন এ শনাক্তের হার ছিল ৩৪ দশমিক ৯৯।

আজ রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার আছেন ২১২ জন। এ ছাড়া যশোরের ১৯১ জন, ঝিনাইদহের ৪৫, কুষ্টিয়ার ৮৭, নড়াইলের ১৪, মেহেরপুরের ৩৬, চুয়াডাঙ্গার ৫১, সাতক্ষীরার ৬৫, বাগেরহাটের ৭০ ও মাগুরার ১৩ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের ১০ জেলার ৪টিতে সংক্রমণ ৪০ শতাংশের ওপরে। এর মধ্যে বাগেরহাটে সংক্রমণের হার প্রায় ৫৫। সাতক্ষীরায় ৫৩, মেহেরপুরে ৪৩ ও মাগুরায় সংক্রমণের হার ৪২। সবচেয়ে কম সংক্রমণের হার চুয়াডাঙ্গায় ২১ দশমিক ৩৪।

বিভাগে বর্তমানে করোনা রোগী আছেন ৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৫ জন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২১ হাজার ২৭৫ জনের। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৬ জনের। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৮৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net