March 17, 2026, 2:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

মুজিবনগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ/ ভারতীয় নাগরিক আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৭ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার এনপি ১০৩ এর নিকটতম কাগমারী মাঠ থেকে তাকে আটক করে বিজিবির আনন্দবাস ক্যাম্পের সদস্যরা।
নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে।
বিজিবি-৬ আনন্দবাস ক্যাম্পের কমান্ডার হাবিলদার নজরুল ইসলাম জানান, বিজিবির সদস্যরা সীমান্তে নিয়মিত টহল দিতে গেলে কাগমারী মাঠে তাকে পাওয়া যায়। পরে তাকে আটক করে নিয়মিত মামলা দিয়ে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মেহেদী বলেন, নাসির শেখের বিরুদ্ধে ১৯৫২ সালের ডি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট আইনের ৪ ধারায় একটি নিয়মিত মামলা হয়েছে।
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net