August 4, 2026, 4:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

বইমেলা ১৫-২৫ ফেব্রুয়ারি, সময় ২টা থেকে রাত ৯টা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হচ্ছে। সেদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন। বই মেলা শুরু হবে প্রতিদিন বেলা ২টায়। শুক্র ও শনিবার বইমেলা সকাল ১১টায় শুরু হয়ে ‌শেষ হ‌বে রাত ৯টায়।
এর আগের বছরগুলোতে বইমেলা বি‌কেল ৩টায় শুরু হ‌তো।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
গত ৩০ জানুয়ারি বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান স্বাক্ষরিত এক চিঠিতে করোনা সংক্রমণ বিবেচনা ক‌রে, কয়েকটি শর্ত সাপেক্ষে ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এ জন্য বইমেলা সংশ্লিষ্টদের করোনার টিকা গ্রহণের অনুরোধ জানায় বাংলা একাডেমি।
চিঠিতে বলা হয়, কোভিড পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ‘অমর একুশে বইমেলা ২০২২’ আয়োজনের প্রস্তুতি গ্রহণে কতিপয় শর্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ জন্য বইমেলার সঙ্গে সংশ্লিষ্ট একাডেমির সব কর্মকর্তা ও কর্মচারী, লেখক, প্রকাশক, বিক্রেতা, স্টলের কর্মচারীসহ মেলা সংশ্লিষ্ট সব কর্মীকে ভ্যাকসিন গ্রহণসহ বয়স্কদের প্রয়োজন মতো বুস্টার ডোজ গ্রহণের অনুরোধ জানা‌নো হয়েছে। এর প্রেক্ষিতে বাংলা একাডেমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক একাডেমি প্রাঙ্গণে ভ্যাকসিন প্রদান বুথ স্থাপনের জন্য ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্ত‌রের মহাপরিচালক বরাবর পত্র পাঠিয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান/স্টলের সঙ্গে সংশ্লিষ্ট স্বত্বাধিকারী, প্রকাশক, বিক্রেতা ও কর্মীদের নামের তালিকা এবং তাদের ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে বাংলা একাডেমিতে পাঠাতে অনুরোধ করা হলো।
চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত দিয়েছিলেন প্রকাশকরা। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয় অমর একুশে বইমেলা-২০২২।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net