April 11, 2026, 6:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত র‌্যাব-্এর অভিযান/১ দিনে ১ লাখ ৬৫ হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার কুষ্টিয়ায় আবাসিক শিক্ষার্থীর মৃত্যু: মেট শিক্ষার্থীদের অভিযোগের বিপরীতে বাবার দাবি ‘স্বাভাবিক মৃত্যু’, মাইকিং শুনে ১৫ কিমি পথ পাড়ি, স্লিপ হাতে— মিলল না ডিজেল খোকসার কৃষক আনছারের আবু সাঈদ হত্যা মামলার রায়: মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ৩—বিভিন্ন মেয়াদে দণ্ড ২৫ জনের ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ, ২০ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’মামলা–পরিসংখ্যান নিয়ে প্রশ্ন !

খোকসায় ভ্যান চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার খোকসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান মৃধা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে ব্যাটারিচালিত একটি ভ্যান (স্থানীয় পাখি ভ্যান) চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত আমিনুর উপজেলার গোপগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে বিলজানি গ্রামের ডাব ব্যবসায়ী মিলন মিয়ার ব্যাটারিচালিত ভ্যান চুরি করতে যায় আমিনুর। এ সময় ভ্যানটি বিদ্যুতের সাহায্যে চার্জ দেওয়া হচ্ছিল। চার্জের তার ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ব্যাটারি চালিত ভ্যান চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার হাত বিদ্যুতায়িত হওয়ায় নীলাভ হয়ে গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net