February 7, 2026, 10:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয়দের সাথে আবারো সংঘর্ষে জড়ালো ইবি শিক্ষার্থীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবারো স্থানীয় লোকজনদের সাথে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর এ ধরনের একটি সংঘর্ষের ঘটনা ঘটে বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাতের ঘটনায় দুজন আহত শিক্ষার্থীর নাম পাওয়া গেছে। এরা হলেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তানভীর এবং আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কাব্য।
জানা গেছে, ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকা থেকে বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বাসে জিনিসপত্র রাখা নিয়ে হেলপারের সঙ্গে তাদের বচসা হয়।
এর মধ্যে বাসে থাকা শিক্ষার্থীরা মোবাইল ফোনে বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে দিলে বেশ কিছু শিক্ষার্থী স্থানীয় শেখপাড়া বাজারে হাজির হন। বাসটি শেখপাড়া পৌঁছালে আটকে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ড্রাইবার ও হেলপারের উপর চড়াও হলে বাজারের একটি দোকানে আশ্রয় নেন হেলপার। হেলপারকে দোকান থেকে বের করতে গেলে ঐ দোকানীসহ আশেপাশের দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের।
এক পর্যায়ে ওই দোকানদারের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এটি এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনায় আটকে যায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে যান চলাচল।
আলী ইকরাম নামের এক দোকানী যিনি ঘটনা প্রত্যক্ষ করেছিলেন জানান যে হেলপারটিকে তাড়া করেছিল শিক্ষার্থীরা। জীবন বাঁচাতে হেলপার আশ্রয় নিয়ে বসে এক দোকানে। ঐ দোকানী শিক্সার্থীদের নিবৃত করার চেষ্টা করে। এতে ক্ষেপে যায় শিক্ষার্থীরা। ইকরাম জানান এরপর আশেপাশের দোকানীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বচসায় জড়িয়ে পড়ে।

বাসে থাকা গোলযোগের শিকার ৪ শিক্ষার্থীর একজন জানান বাসের হেরপারের আচরণ এতই খারাপ ছিল যে সহ্য করা মুশকিল ছিল। তিনি জানান তারা বারবার হেলপারকে বোঝানোর চেষ্টা করেছিলেন গাড়াগঞ্জ থেকে সামনেই শেখপাড়াতে তারা নেমে যাবেন। ব্যাগগুলো নিচে রাখলে ক্ষতি কি। কিন্তু হেলপার মারমুখি িআচরণ করে।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি এতই তুচ্ছ ছিল যে এসব ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়া দুঃখজনক। তিনি জানান যানজটে আটকে পড়া গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশের সহায়তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net