September 23, 2026, 10:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

ঢাকায় উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শেষ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
প্রথমবারের মতো উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের শেষে হয়েছে ঢাকায়। আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদ।
মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, ‘আলিয়ঁস ফ্রঁসেজ’-এ ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজিত উইমেন্স লেন্স আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উৎসবের প্রথম আসরেই ৩০টি দেশ থেকে প্রায় ১০০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। তার মধ্যে থেকে সেরা ৩০টি চলচ্চিত্র স্থান করে নেয় সমাপনী প্রদর্শনীতে। উৎসবে দক্ষিণ আফ্রিকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কুয়া’ শ্রেষ্ঠ অ্যানিমেশন এবং পর্তুগিজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আন্দ্রে লইভ’ অ্যাকশন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
চলচ্চিত্র প্রদর্শনী পর্ব শেষে ‘নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি’ বিষয়ে একটি আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. কাবেরী গায়েন, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শামীম আখতার, চলচ্চিত্রকর্মী ও নির্মাতা ফৌজিয়া খান। আলোচনা পর্বটি পরিচালনা করেন চলচ্চিত্র সমালোচক ও সংবাদকর্মী সাদিয়া খালিদ রীতি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net