September 12, 2026, 5:56 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইবিতে জাতীয় শোকদিবস পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঁজাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচি অনুযায়ী ১৪ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম করা হয়। ১৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান।
এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভার:) এইচ. এম. আলী হাসান।
একই সময়ে হলসমূহে পতাকা উত্তোলন করেন স্ব-স্ব হলের প্রভোস্টগণ। পতাকা উত্তোলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর‌্যালী বের করা হয়। পরে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভার:)।
ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমিতি, কেন্দ্র অনুমোদিত বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পরিষদ, বিভিন্ন ফোরাম, বিভিন্ন অনুষদ, হল, বিভাগ, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিশ^বিদ্যালয়ের সাংবাদিক সংগঠনসমুহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এরপর জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনায় কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net